| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোমল পানীয় খেয়ে শরীরের কতটা ক্ষতি করছেন জানেন?

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৭:১৩:৫৮:অপরাহ্ন  |  ৫০৬৮৫০ বার পঠিত
কোমল পানীয় খেয়ে শরীরের কতটা ক্ষতি করছেন জানেন?

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা কোনো বিয়ে-দাওয়াতে আপ্যায়নের সময় অনেকেই হাতে ধরিয়ে দেন ঠাণ্ডা পানীয়। এক চুমুকে তৃষ্ণা মেটাতে অনেকে বোতলভর্তি সফট ড্রিঙ্ক শেষ করে ফেলেন। কিন্তু এই সামান্য স্বস্তির আড়ালে শরীরে কতটা ক্ষতি হচ্ছে তা অনেকেই বুঝতে পারেন না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সফট ড্রিঙ্কের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করে আসছেন। সংবাদমাধ্যমে বারবার এ নিয়ে আলোচনা হলেও মানুষের মধ্যে সচেতনতা খুব একটা বাড়েনি। সম্প্রতি এ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে একটি ভাইরাল বিজ্ঞাপনকে ঘিরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি আলোচিত ভিডিওতে দেখানো হয়েছে। একটি সফট ড্রিঙ্ক তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে তা পান করার পর মানবদেহে কী ধরনের প্রভাব পড়ে। সেখানে সরাসরি বার্তা দেওয়া হয়েছে, ডোন্ট ড্রিঙ্ক কোক অর্থাৎ সুস্থ জীবনযাপন চাইলে সফট ড্রিংকস পান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, নিয়মিত সফট ড্রিঙ্ক পান করলে দাঁতের ক্ষয় হতে পারে, শরীরের ওজন দ্রুত বেড়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন এ ধরনের বার্তা কি সত্যিই কোনো পানীয় কোম্পানি প্রচার করেছে, নাকি এটি সচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি কোনো প্রচারণা।

এদিকে একাধিক পরীক্ষায় নমুনা হিসেবে ৬০০ মিলিলিটারের বোতল পরীক্ষা করে কিছু ক্ষতিকর ধাতব উপাদানের উপস্থিতির দাবি করা হয়েছে। এসব পরীক্ষায় সফট ড্রিঙ্কে সীসা, ক্যাডমিয়াম, অ্যান্টিমনি, ক্রোমিয়াম ও ডিইএইচপি-এর মতো উপাদান থাকার অভিযোগ ওঠে।

পরীক্ষার পদ্ধতি সম্পর্কে পূর্ণ তথ্য না জেনে এ বিষয়ে মন্তব্য করা কঠিন। অন্যদিকে দ্য সফট ড্রিংকস কোম্পানি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গেছে।

স্বাস্থ্যঝুঁকির বিষয়টি ব্যাখ্যা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কয়েকটি পদার্থের মধ্যে সীসা ও ক্যাডমিয়াম অন্যতম। বিশেষ করে শিশুদের জন্য সীসা অত্যন্ত বিপজ্জনক কারণ অতিরিক্ত সীসা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং মানসিক বিকাশেও সমস্যা তৈরি করতে পারে।

অন্যদিকে ক্যাডমিয়াম মানবদেহের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন এই ধাতুর সংস্পর্শে থাকলে কিডনির কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এবং শ্বাসতন্ত্রেও গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মাঝে সফট ড্রিঙ্ক পান করা বড় সমস্যা না হলেও নিয়মিত ও অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সুস্থ জীবনযাপনের জন্য পরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪