| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৫:৪৩:১৮:অপরাহ্ন  |  ৫৩৩২৭১ বার পঠিত
শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪