| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে গভীর রাতে কাঠপট্টিতে আগুন, পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৪:২৫:৫১:অপরাহ্ন  |  ৫৫৫৬১৪ বার পঠিত
অভয়নগরে গভীর রাতে কাঠপট্টিতে আগুন, পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় কয়েকটি ফার্নিচারের দোকান, ফার্নিচারের শোরুম ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ২টার দিকে কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে কাঠপট্টির বেশ কয়েকটি ফার্নিচারের দোকান, শোরুম ও চায়ের দোকান আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪