| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১১:১৩:২৮:পূর্বাহ্ন  |  ৫৫৪৯২৫ বার পঠিত
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪