| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১১:০৮:০২:পূর্বাহ্ন  |  ৫৪৯৪১৫ বার পঠিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম

রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণের দিক থেকে আবারও উদ্বেগজনক অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষ দশে জায়গা করে নিয়েছে শহরটি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সকাল ৮টা ১৩ মিনিটে বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) স্কোর ছিল ১৬৯। এই স্কোর নিয়ে বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম স্থানে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

তালিকায় সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার একিউআই স্কোর ২১৮। দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ, স্কোর ১৯৮। আর তৃতীয় স্থানে থাকা নেপালের কাঠমান্ডুর একিউআই স্কোর ১৯৩।

একিউআই সূচক মূলত পাঁচ ধরনের দূষকের মাত্রার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এগুলো হলো অতিক্ষুদ্র বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক সমস্যায় ভুগছে ঢাকা। বিশেষ করে শীত মৌসুমে শহরের বায়ুর মান দ্রুত খারাপ হয়ে যায়। তবে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে বায়ুর মান কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশের মোট বায়ুদূষণের প্রায় ৩৫ শতাংশই আসে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। এ ধরনের দূষণকে আন্তঃদেশীয় দূষণ বলা হয়, যা নিয়ন্ত্রণে আঞ্চলিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ ঢাকাবাসীর জন্য বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪