| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১০:৩৬:৫৪:পূর্বাহ্ন  |  ৫৩৬২১৩ বার পঠিত
ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতেও পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দেশের অন্তত ১২টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

এদিকে বৃহস্পতি বার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং নদীবন্দরগুলোকে নির্দেশনা মেনে চলতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪