| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান: নায়েবে আমীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ০১:৩০:১৯:পূর্বাহ্ন  |  ৫৬২৩২৫ বার পঠিত
রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান: নায়েবে আমীর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি পবিত্র রমজান মাসের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতা অর্জনের শিক্ষা দেয়। এ মাসে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং জীবনের করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণ করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪