| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ২২:০৫:৩৫:অপরাহ্ন  |  ৫৫০০৫৯ বার পঠিত
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করার নির্দেশ দেন।

তবে অভিযানের সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়নি বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতির ইটভাটা পরিচালিত হচ্ছিল।

তিনি আরও বলেন, অভিযানে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪