| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ২০:৫৫:০০:অপরাহ্ন  |  ৫৩০৯৩৯ বার পঠিত
ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় শহরের কলাবাগান এলাকার প্রান্তিক পার্কে এ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, অ্যাড. এসএম মশিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাসেদ খান, ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জান্নাতের মেহমান হিসেবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও দেশপ্রেমের আদর্শ গণমানুষের অন্তরে জায়গা পেয়েছে। দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে।

পবিত্র রমজানের সংযম ও আত্মশুদ্ধির  শিক্ষা জীবনে বাস্তবায়ন করার ওপর তাগিদ দিয়ে বক্তারা বলেন, বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির নেতাকর্মীদের দায় দায়িত্ব এখন বেশি। জনগণ ও দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪