| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে গ্যাস সরবরাহ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৯:৩৪:৪৭:অপরাহ্ন  |  ৫৪৫৩৭৭ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে গ্যাস সরবরাহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে খোলা সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহের দায়ে ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে অবস্থিত ওমরা এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধ, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ উপায়ে বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ ও সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে বিক্রি করার সময় প্রতিষ্ঠানটিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে  ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্য বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪