| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাড়ি ভাঙচুর, মালামাল লুট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৯:৩১:১১:অপরাহ্ন  |  ৫৫৫৯৯৭ বার পঠিত
মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাড়ি ভাঙচুর, মালামাল লুট

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মাদক বিক্রি নিষেধ করায় বসতবাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটসহ বেশ কয়েকজনকে মারপিট করেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ৯৯৯-এ কল করলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

এ ঘটনায় আলেয়া বেগম বাদী হয়ে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামের শরাফত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আঃ মালেক, ছেলে শামীম, মৃত জালালের ছেলে সেলিম, রফিকুলের ছেলে নাজমুল, আঃ রাজ্জাকের ছেলে রাব্বি, মল্লিক চানের লালচান, উজ্জল, সুজা মিয়ারের ছেলে আঃ বারেকসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আলেয়া বেগম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সকালে আমার ছেলে মাদক বিক্রি নিষেধ করায় কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৬ টার দিকে একই এলাকার আঃ মালেক তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে মারপিট করে, টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে এবং ঘরের মধ্যে থাকা সুকেসের ড্রয়ার ভেঙে ৯৯ হাজার টাকা, এছাড়াও বাড়ির সংলগ্ন দোকান থেকে ১০ হাজার ৫ শত টাকা সহ মুদির মালামাল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।”

এঘটনায় আবু বক্কর সিদ্দিক বলেন, “মালেক, শামীম, সেলিম এরা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার দিন আমার ছোট ভাই মাদক ব্যবসা করতে নিষেধ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মালেক তার দলবল নিয়ে সন্ধ্যায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে মারপিট করে। পরে আমার পিছন দিয়ে পালিয়ে গেলে তারা আমাদের ঘরবাড়ি রামদা দিয়ে কুপিয়ে ভাঙচুর করে এবং ঘরে থাকা টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। পরে আমার মা ৯৯৯-এ কল করেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভাঙচুরের ছবি ও ভিডিও করে চলে যান।”

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর রাফি বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪