| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্যানেল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৯:০৮:১৪:অপরাহ্ন  |  ৫৩৪৬৯২ বার পঠিত
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্যানেল ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। 

আগামী ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে “ছাতা” প্রতীক নিয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম।

ঘোষিত প্যানেলে মোট ১৭টি পদের প্রার্থী রাখা হয়েছে। এতে চেয়ারম্যান পদে রয়েছেন মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোল্লা নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শেখ আব্দুল মান্নান ও তালুকদার একেএম ওমর ফারুখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈয়দ বোরহান হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে এবিএম আনসার উদ্দিন এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে শেখ আবদুর রউফ প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে প্যানেলে রয়েছেন দেলদার মোঃ শহিদ হোসেন, শেখ ইউছুফ আলী, মোঃ শাহজাহান তরফদার, মোঃ আবুল কালাম গাজী, ভবরঞ্জন শাহা, ফরিদা ইয়াসমিন, তালুকদার রোকা মিয়া, আনোয়ারা খাতুন, খান এনামুল কবির এবং মোঃ হুমায়ুন কবির।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে আমাদের প্যানেল কাজ করবে এবং তাদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

তিনি আরও জানান, তাদের প্যানেল নির্বাচনের জন্য ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্যানেলের নেতারা বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সমর্থন ও সহযোগিতায় আগামী নির্বাচনে তাদের প্যানেল বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারা সকল সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪