| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৮:০৫:৩৩:অপরাহ্ন  |  ৫৪৬৭৫৬ বার পঠিত
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত সজিব মীরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হন। এরপর থেকেই শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজিব নিখোঁজ ছিলেন। এ ঘটনায় রাতেই সজিবের পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গুপ্তখালী গ্রামের একটি সবজি ক্ষেত থেকে সজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। বুধবার সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪