| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৭:৫৬:২০:অপরাহ্ন  |  ৫৬৮০০৮ বার পঠিত
দাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার ৪৯ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি বাহিনীর প্রতি মহাপরিচালকের আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ বাড়াবে। তিনি সকল সদস্যকে এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

এ সময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বরসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪