| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৭:৩২:৫২:অপরাহ্ন  |  ৫৫২৪২২ বার পঠিত
নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইরান শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে নড়াগাতী থানা এলাকার কালিয়া-চাপাইল সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক ইরান শেখ নড়াগাতী থানার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জোকা গ্রাম থেকে ট্রলি নিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন চালক ইরান শেখ। পথিমধ্যে কালিয়া-চাপাইল সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪