| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৬:৪২:৩৩:অপরাহ্ন  |  ৫৪২০৬৫ বার পঠিত
দাগনভূঞায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, থানার উপপরিদর্শক (এসআই) বলরাম চন্দ্র মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পল্লী বিদ্যুৎতের ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মাদ এনায়েত উল্যাহ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিজ উল্যাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, খেলাধুলাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এসব দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম সকল দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে দিবস দু’টি সফলভাবে উদযাপনের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪