শেরপুর প্রতিনিধি: শেরপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং একটি মাহিন্দ্র গাড়ি আটক করেছে শেরপুর সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর গ্রামে বিআইডব্লিউটিএ কর্তৃক ড্রেজিংকৃত বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি মাহিন্দ্র গাড়ি আটক করা হয়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত)-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং চরপক্ষীমারি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মহিদুল ইসলাম। এ সময় শেরপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় জব্দকৃত বালু ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণের জন্য ই.ভূ.স.ক., চরপক্ষীমারি ইউনিয়ন ভূমি অফিসের জিম্মায় দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসএন