চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামে এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালত এলাকার জিআরও অফিসে আসামিকে সোপর্দ করার পূর্বে এই ঘটনা ঘটে।
রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আসামি জাকির হোসেন গাজীকে সদর মডেল থানা পুলিশ সন্দেহ ভাজন হিসেবে রাতে গ্রেপ্তার করে। পরে তাকে ৩৪ধারায় আদালতে সোপর্দ করার পূর্বে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যায়। কোর্ট পুলিশের পৌঁছানোর পূর্বে মডেল থানা পুলিশের হেফাজত থেকে আসামিপলায়ন করে।
এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদকে একাধিকবার ফোন দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির বলেন, ওই আসামি আটক করার জন্য চেষ্টা অব্যাহত আছে।
রিপোর্টার্স২৪/মিতু