| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসড়ক উন্নীতকরণে ক্ষতিগ্রস্থদের মাঝে ২৭ কোটি টাকার চেক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৫:৪০:৪৬:অপরাহ্ন  |  ৫৩৪১৫৮ বার পঠিত
মহাসড়ক উন্নীতকরণে ক্ষতিগ্রস্থদের মাঝে ২৭ কোটি টাকার চেক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (১১মার্চ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে জানানো হয়, ঝিনাইদহ–যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের ফলে যেসব জমির মালিক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ চেক বিতরণ করা হয়েছে।

এদিন মোট ৮৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৪৭৭ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবস্থা এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪