| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ০২:৪৮:২৭:পূর্বাহ্ন  |  ৫৩৪০৮৫ বার পঠিত
হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার পর ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং আরও প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের জের ধরেই রাতে আলমগীর হাওলাদারের সমর্থকরা পাল্টা হামলা চালায়। হামলায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আরও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হামলাকারীরা ইট ও গাছ ফেলে এলাকার বিভিন্ন প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর এলাকায় মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের নেতা শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার সকালে আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪