| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ০০:০০:০২:পূর্বাহ্ন  |  ৫৪৫৫১৫ বার পঠিত
কাপাসিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঘাগটিয়া ইউনিয়ন শাখার আমীর মো. ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর রহমতে জনগণ তাকে দায়িত্ব দিয়েছেন এবং সেই আমানত রক্ষায় তিনি কাজ করতে চান। তবে জনগণের সহযোগিতা ছাড়া একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হলে সবার আগে নিজেকে সৎ ও নৈতিক হতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ইতোমধ্যে পুলিশ গরু চোরদের গ্রেপ্তার শুরু করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, ঘাগটিয়া ইউনিয়নের আমীর মো. ইমতিয়াজ বকুল, ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মনিরুজ্জামান মহসিন এবং কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনসহ অনেকে।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা, জামায়াতের ঘাগটিয়া ইউনিয়ন যুব ইউনিট ও ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪