| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ছাত্রদলের আয়োজনে এতিমখানায় ইফতার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২১:৪৩:৪৪:অপরাহ্ন  |  ৫১৬৭৬৪ বার পঠিত
চবি  ছাত্রদলের আয়োজনে এতিমখানায় ইফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া এতিমখানায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া এতিমখানায় বর্তমানে প্রায় ৩৫০ জন এতিম শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। সেখানে তাদের থাকা, খাওয়া ও শিক্ষার পূর্ণ ব্যবস্থা রয়েছে। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের শিক্ষা ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেজুর, বিরিয়ানি, পায়েস, শরবত ও পানিসহ বিভিন্ন ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়।

এ সময় কে ইসলাম ফাহিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের পড়াশোনা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের খোঁজখবর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

এ বিষয়ে কে ইসলাম ফাহিম বলেন, “আমরা প্রত্যেকবারই এটি করার চেষ্টা করি। গত বছরও করা হয়েছিল। এখানে আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াসিন ভাইসহ চট্টগ্রামের আরও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছোট-বড় সবাই আমরা মিলেমিশে থাকব। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই আয়োজন।”

ইফতার মাহফিলে চবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান জয়, সহ-সাধারণ সম্পাদক ইখুয়ান হাসান আশিক, ছাত্রদল নেতা সারজিল হাসান নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক নোমান আবদুল্লাহ, স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক সাদিক হোসেন, এফ রহমান হলের জিএস তামিম চৌধুরী এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল ও হল সংসদের স্বাস্থ্য, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক জামিল হোসেনসহ আরও অনেকে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪