| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২০:০০:৩৭:অপরাহ্ন  |  ৫৫৯৪৮১ বার পঠিত
চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ খ্রি. পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপক ও উদ্ধার মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস দল। পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান ও কৃষি অফিসার ইমরান বিন ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।

“দুর্যোগ প্রস্তুতীতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা ফায়ার স্টেশন মাষ্টার মুর্তাজা ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, আব্দুস ছালাম মোল্যা এবং রেডক্রিসেন্ট কর্মী আসলাম মোল্যা প্রমুখ।

উল্লেখ্য, দিবস উপলক্ষে অগ্নি নির্বাপক ও উদ্ধার মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল। তারা অগ্নিকান্ড থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার কলাকৌশলসহ বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪