| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যালিসহ নানা কর্মসূচি

নাটোরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৯:৪৮:২০:অপরাহ্ন  |  ৫৩৯৬৯১ বার পঠিত
নাটোরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও মহড়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নলডাঙ্গার আয়োজনে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। এসব মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় করণীয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানাউল্লাহ এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পিআইও) জহুরুল ইসলাম।

এ সময় স্কাউট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে মোকাবিলা করার সক্ষমতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪