| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জিরা ও কিসমিসে ভেজাল, ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৯:৩৭:৩৯:অপরাহ্ন  |  ৫৩৬৭৭০ বার পঠিত
কুষ্টিয়ায় জিরা ও কিসমিসে ভেজাল, ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বড়বাজারে অবস্থিত মসলার পাইকারি ও খুচরা দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ব্যবসায়ীদের মসলার স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় ‘মেসার্স ঢাকা ট্রেডার্স’ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানটিতে ভেজাল জিরা মসলা প্রস্তুত করে বিক্রি করা, নিম্নমানের জিরাকে ভারতীয় ব্র্যান্ডের জিরা হিসেবে বাজারজাত করা এবং প্রায় ১৮০ কেজি মেয়াদোত্তীর্ণ কিসমিস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে জেলা পুলিশের টিম এবং র‌্যাবের টহল দল উপস্থিত ছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪