| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৯:০১:৫৭:অপরাহ্ন  |  ৫৫৫১৪৭ বার পঠিত
সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন।

পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, একই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময়েও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান।

পরে তিনি বিষয়টি সিপিজি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। এ সময় অজগর সাপটির পেট ফুলে থাকতে দেখা যায়, যা দেখে ধারণা করা হয় সাপটি ছাগলটি গিলে ফেলেছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সাপটি দেখতে ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগর সাপটি তার সখের ছাগলটি গিলে খেয়েছে। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। পরে বনবিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪