| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৮:৫৪:২৮:অপরাহ্ন  |  ৫৬৮২১৭ বার পঠিত
দাগনভূঞায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন এবং সমাজকর্মী আকলিমা আক্তার।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪