| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৮:০৭:২৫:অপরাহ্ন  |  ৫৬৪০৪৯ বার পঠিত
মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার নামক এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় সুকানী ও শ্রমিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রমিকরা হলেন— মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা।

ওসি একেএমএস ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে নৌ-পুলিশের এসআই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬টি পৃথক মামলা দায়ের করেছেন। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪