| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত মহাসাগরে বাড়ছে তৎপরতা, শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৭:১৯:৫০:অপরাহ্ন  |  ৫৪৭০৭৭ বার পঠিত
ভারত মহাসাগরে বাড়ছে তৎপরতা, শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দূরে আরেকটি ইরানি জাহাজ অবস্থান করছে বলে জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জাহাজটি শেষ পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানান শ্রীলঙ্কার মন্ত্রিসভার এক মুখপাত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি অবস্থান করছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনে জাহাজটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এর আগে গত সপ্তাহে আরেকটি ইরানি সামরিক জাহাজ আইআরআইএস ডেনা সমস্যায় পড়লে শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জাহাজটি কলম্বো উপকূলের দক্ষিণে বিপদগ্রস্ত অবস্থায় ছিল বলে জানানো হয়।

শ্রীলঙ্কা নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদে পড়া ওই জাহাজটির ক্রুদের সহায়তা করা হয়েছিল এবং নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে ভারত মহাসাগর অঞ্চলেও সামরিক ও নৌ-তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪