| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে যশোরের দুস্থরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৬:৩৯:৩১:অপরাহ্ন  |  ৫৩৯৩৯৩ বার পঠিত
ঈদে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে যশোরের দুস্থরা

বেনাপোল প্রতিনিধি: যশোরে এবার ঈদুল ফিতরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হবে। জেলার ৮ পৌরসভা ও ৮ উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৮৫৬ দশমিক ৫৫ মেট্রিক টন চাল। প্রকৃত অসহায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ নিশ্চিত করতে কার্ডপ্রাপ্তদের কার্ডের সঙ্গে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে চাল তুলতে হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডের মধ্যে জেলার আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৮১১টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৫৪৮ দশমিক ১১০ মেট্রিক টন চাল। এর মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার ৩৩৮ ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ৩১৩ দশমিক ৩৮০ মেট্রিক টন চাল, অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৬ কার্ডে বিতরণ করা হবে ৯০ দশমিক ৮৬০ মেট্রিক টন চাল, বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৩৬৮ কার্ডে বিতরণ করা হবে ১৬৩ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল, চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৮ কার্ডে বিতরণ করা হবে ১২৮ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল, ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ২২৯ কার্ডে বিতরণ করা হবে ১৫২ দশমিক ২৯০ মেট্রিক টন চাল, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫৬ কার্ডে বিতরণ করা হবে ১৬৯ দশমিক ৫৬০ মেট্রিক টন চাল, মণিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫৮ কার্ডে বিতরণ করা হবে ২৯৭ দশমিক ৫৮০ মেট্রিক টন চাল এবং শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০৮ কার্ডে বিতরণ করা হবে ২৩৬ দশমিক ৮০ মেট্রিক টন চাল।

এদিকে ৮ পৌরসভার ৩০ হাজার ৮৪৪টি কার্ডের মধ্যে যশোর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল, মণিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ কার্ডে ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন চাল, চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ কার্ডে ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন চাল এবং বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪৯ কার্ডে ১৫ দশমিক ৪৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের জানান, ভিজিএফ কার্ডের চাল সঠিকভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ভিজিএফ কার্ডের সঙ্গে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে চাল নিতে হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪