| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই শহীদের তালিকায় ছাত্রলীগ নেতার নাম থাকার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৬:১৪:৩৩:অপরাহ্ন  |  ৫৩৪৭৬৩ বার পঠিত
জুলাই শহীদের তালিকায় ছাত্রলীগ নেতার নাম থাকার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২৪-এর গণ-অভ্যুত্থানে জুলাই শহীদের তালিকায় সুজন হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় জুলাই পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগ কর্মী সুজন ২৪-এর ৪ আগস্ট ছাত্রজনতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরবর্তীতে জনতার গণপিটুনিতে সে মারা যায়। বিষয়টি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়েছিলেন।

এরপরও একটি মহল সুজনকেই জুলাইয়ের শহীদ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। আমরা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। একই সঙ্গে সুজনকে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪