| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপাতত জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই : প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৫:৪৩:৩৭:অপরাহ্ন  |  ৫৩৮৮৯২ বার পঠিত
আপাতত জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই : প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল সরবরাহসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে অকটেন ও পেট্রোলের প্রকৃতপক্ষে কোনো ঘাটতি নেই। পেট্রোল সম্পূর্ণভাবে দেশেই উৎপাদন ও পরিশোধন করা হয়। অকটেনের বেশিরভাগও দেশে পরিশোধিত হয়, কেবল একটি অংশ আমদানি করতে হয়। অন্যদিকে ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা বেশি।

তিনি বলেন, পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তার পেছনে মূল কারণ বাস্তব সংকট নয়; বরং মানুষজনের উদ্বেগ ও গুজব। অনেকেই মনে করছেন ভবিষ্যতে জ্বালানি পাওয়া যাবে না বা দাম বেড়ে যেতে পারে এই আশঙ্কা থেকেই আগাম জ্বালানি নেওয়ার প্রবণতা বাড়ছে। তবে এখন পর্যন্ত দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতির ঘটনা ঘটেনি।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিদেশ থেকে জ্বালানি আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। যে দুটি জাহাজ জ্বালানি নিয়ে আসার কথা ছিল তার একটি ইতোমধ্যে পৌঁছেছে এবং আরেকটি জাহাজ থেকে মঙ্গলবার দুপুরে জ্বালানি খালাস করা হবে। এছাড়া আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ জ্বালানি নিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমেও জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ওই পাইপলাইন দিয়ে প্রতি মাসে গড়ে প্রায় ১৫ হাজার টন জ্বালানি আসার কথা, যার বেশিরভাগ ইতোমধ্যে পাওয়া গেছে এবং বাকি অংশও ধারাবাহিকভাবে আসছে।

প্রতিমন্ত্রী বলেন, অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের সুবিধার জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার করে জ্বালানি সরবরাহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য রোজা ও ঈদকে সামনে রেখে জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪