| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৫:৩৯:৪২:অপরাহ্ন  |  ৫৩৮৪০১ বার পঠিত
কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মহড়া ও শোভাযাত্রা বের করা হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মাহফুজুর রহমানের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. ফারুক হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা মহড়া ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

কাপাসিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রশিক্ষিত সদস্যরা আগুন নির্বাপনে বিভিন্ন ধরনের বিশেষ মহড়া প্রদর্শন করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪