| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে অসচ্ছল মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৫:৩১:২২:অপরাহ্ন  |  ৫৩৭৪৯৫ বার পঠিত
ঝিনাইদহে অসচ্ছল মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি উদ্যোগে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ রমজান পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ আয়োজন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের আরাপপুরে জেলা পশু হাসপাতাল প্রাঙ্গণে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সহকারী পাবলিক প্রসিকিউটর আলাউদ্দিন আজাদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম প্রমুখ।

আয়োজকরা জানান, ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের মাঝে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে। বিক্রয় কেন্দ্রে প্রতি পিস ডিম ৮ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি কেজি মুরগি (ব্রয়লার) ২৪৫ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, এই উদ্যোগের ফলে রমজানে দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণ হবে। নতুন সরকার গণমানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে গবাদিপশু পালনে আরও উদ্যোগী হতে হবে। এতে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখা যাবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪