| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৫:২৪:০৩:অপরাহ্ন  |  ৫৫৫৮০৬ বার পঠিত
সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি

নাটোর প্রতিনিধি: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সভায় জাতীয় দিবস ও পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সিংড়া থানার তদন্ত কর্মকর্তা মো. শফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪