| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৪:৪৭:৪০:অপরাহ্ন  |  ৫৬৮৫১৪ বার পঠিত
শ্যামনগরে ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: উপকূলীয় উপজেলা শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১০ টায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। 

লিডার্সের CARE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার এর শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জলবায়ূ এ্যাকশন ফোরামের সদস্য আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী হিরনময়ী রানী,আশিকুর রহমান, মনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী প্রমুখ। 

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান , নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪