| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৩:০৪:৫১:অপরাহ্ন  |  ৫৬৮০০২ বার পঠিত
ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা-কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী হিসেবে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

সাম্প্রতিক সময়ে, ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে কানাডার ‘বেগমপাড়ায়’ আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা বিষয়টি আলোচিত হয়। এমনকি ঢাকা ওয়াসার এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকা সত্ত্বেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল।

বর্তমানে পুলিশের সিআইডি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। আব্দুস সালাম ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় চাকরি শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনে মোট বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪