| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে সর্বস্বান্ত কৃষক পরিবার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৩:০০:৪৯:অপরাহ্ন  |  ৫৭৩৩০৭ বার পঠিত
আগুনে সর্বস্বান্ত  কৃষক পরিবার

রিপোর্টার্সডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হয়েছে এক কৃষক পরিবার। আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আনারপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, আনারপুর গ্রামের কৃষক জাবেদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসির প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, ঘরে থাকা মালামালসহ নগদ অর্থ পুড়ে যায়। আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। আমি সরকারি সহায়তা কামনা করছি।

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। 

পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে কোন লোকজন ছিল না। পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪