| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১২:৩০:১৮:অপরাহ্ন  |  ৫৩৯২৬৯ বার পঠিত
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রিপোর্টার্সডেস্ক: রাজধানীর শান্তিবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সেকান্দার (৩২) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেকান্দারের বড় ভাই আমির আলী অভিযোগ করেন, তাঁর ভাই সেকান্দার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাজে বাধা দিয়েছিলেন। ঘটনার আগের দিন রোববারও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সেকান্দারের তর্কবিতর্ক হয়। পরে গতকাল রাতে সেকান্দার রিকশা নিয়ে ভাঙারি গলি দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত সেকান্দারের স্বজনেরা বলেন, গুরুতর আহত অবস্থায় সেকান্দারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪