| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দুই জন বিমানবাহিনীর সদস্য

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১২:২৫:২৩:অপরাহ্ন  |  ৫৬৪৫৪৭ বার পঠিত
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দুই জন বিমানবাহিনীর সদস্য

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন, আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান। আয়েশা সিদ্দিকার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে, যেখানে তার বাবা পেশায় অটোরিকশা চালক। শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

বর্তমানে হাসপাতালের কক্ষে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। তার পরিবারের অন্যান্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছাচ্ছেন। বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪