| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম হাসপাতালে সরকারি ওষুধ পাচার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১১:৩৮:১৯:পূর্বাহ্ন  |  ৫৬৩১১৮ বার পঠিত
কুড়িগ্রাম হাসপাতালে সরকারি ওষুধ পাচার

রিপোর্টার্সডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদকে (৪৩) আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, দুপুরের দিকে স্টোরকিপার ফারুক আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র বের করে নেন। পরে সন্ধ্যার দিকে তিনি এসব সামগ্রী কলেজপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে গিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই কুরিয়ার অফিস থেকে ফারুক আহমেদকে আটক করে এবং তার কাছে থাকা সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ করে। চুরি করা এসব ওষুধ ও যন্ত্রপাতি ঢাকার বাবুবাজারের মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

কুরিয়ার সার্ভিসের স্থানীয় অপারেশন অপারেটর আরিফুল ইসলাম খান জানান, ফারুক আহমেদ কিছু পণ্য ঢাকায় পাঠানোর জন্য নিয়ে আসেন। প্যাকেট খুলে দেখা যায়, সেখানে সরকারি ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র রয়েছে। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, জব্দ করা ওষুধ ও ওজন মাপার যন্ত্রগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪