| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়ায় ২ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার-১

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১০:৫৮:২৩:পূর্বাহ্ন  |  ৫৩৯৫৩৫ বার পঠিত
কালিয়ায় ২ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার-১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ও ২ লাখ ৭৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত যুবক কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের হাজের মোল্যার ছেলে রিকু মোল্যা (৩৬)।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে কালিয়া উপজেলার মহিষখোলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কালিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

জানা গেছে, কালিয়া উপজেলার মহিষখোলায় ইয়াবার বড় একটি চালান ঢুকেছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-সহকারী পরিদর্শক আলতাফ হোসেনের নেতৃত্বে রিকু মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় স্থানীয়দের সামনে তার শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসত-ঘরের বক্স খাটের ড্রয়ারের মধ্যে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে আরও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে মোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পৌনে ৩ লাখ টাকা, ২টি মোবাইল ফোন ও ১ টি পাসপোর্ট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, রিকু মোল্যা সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে এলাকায় ফিরে তিনি মাদক ব্যবসা শুরু করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে রিকু মোল্যা নামে একজন ইয়াবাসহ আটক হন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের করা মামলায় রিকুকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪