| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ভিজিএফ খাদ্য সহায়তা কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১০:২১:২৪:পূর্বাহ্ন  |  ৫৪৪৭০১ বার পঠিত
শেরপুরে ভিজিএফ খাদ্য সহায়তা কার্যক্রম

শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার (৯ মার্চ) শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ও একটি পৌর সভা সহ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন ।

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ এর নিজস্ব এলাকা বাজিত খিলা ইউনিয়ন পরিষদ থেকেই ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন শুর করেন। এভাবে প্রায় ইউনিয়ন গুলিতেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে একাদিক সূত্রে জানাযায় ।

পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রতি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক,শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ-রকিবুল হাছান বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪