| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ২৩:০২:৫৫:অপরাহ্ন  |  ৫৬২২৫৪ বার পঠিত
সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আব্দুল আজিজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো: রেজওয়ানুল্লাহ শোয়াইবের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌর শাখার আমির অধ্যাপক মো: আব্দুল লতিফ। 

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত সকল সাংগঠনিক থানা শাখার সভাপতি-সেক্রেটারিসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪