| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুধু উন্নয়ন দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না: পরিবেশ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ২০:২৪:২৯:অপরাহ্ন  |  ৫৬৯০৩৮ বার পঠিত
শুধু উন্নয়ন দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না: পরিবেশ মন্ত্রী

দাগনভূঞা প্রতিনিধি: বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষ যদি শান্তিতেই না থাকতে পারে, তাহলে উন্নয়নের কোনো সার্থকতা হবে না। আগে মানুষের নিরাপত্তার জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি। সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে উন্নয়ন করতে হবে। 

সোমবার (৯ মার্চ) বিকেলে দাগনভূঞা  উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু উন্নয়ন দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না। তিনি আরও বলেন, উপজেলায় এসে সব সমস্যার সমাধানে সচেষ্ট থাকব। মানুষের কোনো দুর্ভোগ বা কষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে কোনো সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।  

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর আবদুল আউয়াল মিন্টু মনোযোগ দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পাশাপাশি উপজেলার সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে দাগনভূঞা উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও তিনি এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অনিয়ম  চুরি, ছিনতাই ও কিশোর অপরাধসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছেন। এর আগে তিনি উপজেলার রামনগর ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান স্থাপনের জায়গায় পরিদর্শন করেন।

এসময় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, ফেনী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ ফুয়াদ হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪