| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৯:১৪:১৯:অপরাহ্ন  |  ৫৪৬৩৬৩ বার পঠিত
যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় কায়বা সীমান্ত এলাকা থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যে কোনও ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামীকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪