| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ভেজাল জিরা তৈরির কারখানায় অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৮:৫৪:১৫:অপরাহ্ন  |  ৫৩৬৩৩৯ বার পঠিত
বগুড়ায় ভেজাল জিরা তৈরির কারখানায় অভিযান

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জিরার সঙ্গে কমদামি ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল জিরা তৈরির অভিযোগে একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া কৃষ্ণপুর পূর্বপাড়ায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, আমদানিকৃত জিরার সঙ্গে জিরা সাদৃশ কিন্তু তুলনামূলক কম দামের ‘ক্যারাওয়ে সিড’ মিশিয়ে জিরার দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করা হচ্ছিল। আমদানির সময় ‘ক্যারাওয়ে সিড’ নামে ঘোষণা থাকলেও তা ভারতীয় ব্র্যান্ডের ‘ডায়মন্ড জিরা’ নামে নকল মোড়কে বাজারজাত করা হচ্ছিল।

এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইনে কারখানার মালিক মো. শাহিন আলমকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, অভিযানের সময় ৪২ বস্তা জিরা এবং ক্যারাওয়ে সিড ১৮০ বস্তা (এর মধ্যে খোলা ১২ বস্তা) পাওয়া যায়। এসব পণ্য আমদানির ঘোষণাপত্র ও মোড়কে উল্লেখিত তথ্য অনুযায়ী বিক্রির জন্য মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদসহ র‍্যাবের একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪