| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৮:৩৬:০৮:অপরাহ্ন  |  ৫৫১৪০৮ বার পঠিত
নোয়াখালীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা (৩৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া  যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার দুপুরে স্থানীয়রা বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে বস্তাটি পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় বস্তাটি একই স্থানে থাকায় সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। 

বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক যুবকের গলাকাটা মরদেহ। নিহত যুবকের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২-৩ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪