| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ৩ সরকারি দপ্তরে চুরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৮:০৭:৩৫:অপরাহ্ন  |  ৫৪০১০৭ বার পঠিত
কুষ্টিয়ায় ৩ সরকারি দপ্তরে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় একযোগে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে চুরির ঘটনা ঘটে। এ সময় আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কী কারণে এ ঘটনা ঘটেছে, তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, “এ ঘটনার পর দপ্তরগুলো পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪