| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৭:০৪:১৪:অপরাহ্ন  |  ৫৫৩২৭০ বার পঠিত
বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

বাউফল প্রতিনিধি: বাউফলে মোঃ বজলু শরীফ (৬৫) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হওয়ায় ঘটনা ঘটেছে।

রবিবার (৮মার্চ) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ৪টি গরুর বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। 

ভুক্তভোগী বজলু শরীফ কান্না কন্ঠে বলেন, কষ্ট করে খেয়ে না খেয়ে কৃষি কাজ করে গরুগুলো লালন পালন করি। আমার কপালে যে আল্লাহ এই নিয়তি লেখা থাকবে তা কখনো ভাবতে পারিনি। আমি নিঃস্ব হয়ে গেছি, এই শোক শইতে পারছি না, আল্লাহ আমারে লইয়া যাও' এত কষ্ট আর সইতে পারি না।

মিরাজ নামের এক ব্যাক্তি জানান, প্রতিদিনের মতো আমার ছাগল ছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে উঠি। তখন রাত আনুমানিক সাড়ে বারোটা বেজে। তখন রাস্তা দিয়ে পিক-আপ গাড়ির শব্দ শুনতে পাই। গাড়িটি আমার বাড়ি থেকে মেইন রাস্তা দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। কিন্তু আমি বিষয়টি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই শরীফ বাড়ির বজলু কাকার গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। এর আগেও আমাদের এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে

স্থানীয়রা জানান, প্রতিনিয়তই পাতিলাপাড়া গ্রামে ঘর চুরি, হাঁস-মুরগী চুরি, গরু-ছাগল চুরি সহ একটার পর একটা চুরি হচ্ছেই। থানায় এব্যাপারে একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোর আটক করতে পারে নাই। চোরের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। 

এবিষয় বাউফল থানার (ওসি) তদন্ত আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪